শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপশহর থেকে আটক ৪টি হত্যা মামলার আসামী আঞ্জু
প্রকাশের তারিখ : ২০ মে ২০২০
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে ৪টি হত্যা মামলাসহ মোট ১২টি মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী, পাথরখেকো খ্যাত আঞ্জু মিয়া (৫০) কে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশারের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের সহায়তায় সিলেট শহরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আঞ্জু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর নারায়নপুর সাকিনের মৃত মনফর আলীর ছেলে।
তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলার পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন, কোয়ারিতে একাধিক নিহত হওয়ার ঘটনা ও চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি (উত্তর) সাইফুল আলম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত