শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

১০০ টাকার রিচার্জে ২৫ টাকা সরকারি কর

১০০ টাকার রিচার্জে ২৫ টাকা সরকারি কর

সিলেটের বার্তা ডেস্ক:: এবার মুঠোফোনের রিচার্জে আরেক দফা বাড়ল সরকারি কর। ১০০ টাকার রিচার্জে সরকারি কর ধার্য্য হল ২৫ টাকা।

বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।

২০২০-১৯ অর্থ বছরের বাজেটেও একই হারে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল।

সে হিসাবে বর্তমানে ১০০ টাকা রিচার্জ করলে ৭৮ টাকা ২৭ পয়সার সেবা পাওয়া যায়। ট্যাক্স-ভ্যাট হিসেবে সরকার পায় বাকি ২২ টাকা ৭২ পয়সা ।

এবারের বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে গ্রাহক ৭৫টাকার সেবা পাবেন। বাকি ২৫টাকা সরকার কর হিসেবে পাবে।

উল্লেখ্য, মোবাইল সেবার ওপর কর প্রায় প্রতিবছরই বাড়ে। এনবিআর ও মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল সেবার ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ করা হয়।

২০১৫-১৬ অর্থবছরে আরোপ হয় ১৫ শতাংশ হারে ভ্যাট ও ৩ শতাংশ সম্পূরক শুল্ক। ২০১৬-১৭ অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করা হয়। আর চলতি ২০১৯-২০ অর্থবছরে সম্পূরক শুল্ক আরও বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার রিচার্জে ২৫ টাকা সরকারি কর

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: এবার মুঠোফোনের রিচার্জে আরেক দফা বাড়ল সরকারি কর। ১০০ টাকার রিচার্জে সরকারি কর ধার্য্য হল ২৫ টাকা।

বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।

২০২০-১৯ অর্থ বছরের বাজেটেও একই হারে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল।

সে হিসাবে বর্তমানে ১০০ টাকা রিচার্জ করলে ৭৮ টাকা ২৭ পয়সার সেবা পাওয়া যায়। ট্যাক্স-ভ্যাট হিসেবে সরকার পায় বাকি ২২ টাকা ৭২ পয়সা ।

এবারের বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে গ্রাহক ৭৫টাকার সেবা পাবেন। বাকি ২৫টাকা সরকার কর হিসেবে পাবে।

উল্লেখ্য, মোবাইল সেবার ওপর কর প্রায় প্রতিবছরই বাড়ে। এনবিআর ও মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল সেবার ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ করা হয়।

২০১৫-১৬ অর্থবছরে আরোপ হয় ১৫ শতাংশ হারে ভ্যাট ও ৩ শতাংশ সম্পূরক শুল্ক। ২০১৬-১৭ অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করা হয়। আর চলতি ২০১৯-২০ অর্থবছরে সম্পূরক শুল্ক আরও বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪