রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

একদিনে সিলেটে ১৪৮ জন আক্রান্ত

একদিনে সিলেটে ১৪৮ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:: রেড জোন সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড-১৯ করোনায় আক্রান্তদের সংখ্যা। একদিনে বিভাগটিতে ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি ধরা পড়েছে।

তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১০৭ জন শনাক্ত হয়েছেন। বাকি ৪১ জন শনাক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) পিসিআর ল্যাবে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১১০ জন, সুনামগঞ্জের ৩৪ জন, মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। জানা গেছে, ওসমানীর ল্যাবে আজ শনিবার শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ১০১ জনই সিলে জেলার। সুনামগঞ্জের ২ জন আর মৌলভীবাজারের ৪ জন এ ল্যাবে শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে তিন জন চিকিৎসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। অন্যদিকে, আজ শনিবার জিইবি বিভাগের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৪৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩০টি ছিল সিলেট জেলার। বাকিগুলো সুনামগঞ্জের। এগুলোর সাথে আগে থেকে ল্যাবে থাকা নমুনা মিলিয়ে ১৮৮টি পরীক্ষা করা হয়। তিনি জানান, পরীক্ষায় সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৯ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। নতুন ১৪৮ জনসহ সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪২০৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৯০ জন, সুনামগঞ্জে ৯৬১ জন, মৌলভীবাজারে ৪১৮ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

একদিনে সিলেটে ১৪৮ জন আক্রান্ত

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪