শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফের জুঁটি বাঁধছেন তারানা-নূর: দেখা যাবে টুঙ্গিপাড়ার সাহসী খোকায়

বিনোদন বার্তা:: আসাদুজ্জামান নূর ও তারানা হালিম ফের জুঁটি বাঁধছেন। তবে আর নাটকে নয়। দেখা যাবে তাদের বাংলা সিনেমায়। বাবা-মায়ের অভিনয়ে।

দুই দশক আগে একসঙ্গে জুটি বেঁধে নাটকে অভিনয় করলেও সিনেমায় দেখা যায় নি আসাদুজ্জামান নূর ও তারানা হালিমকে। এবার প্রথমবারের মতো সিনেমায় কাজ করার জন্য প্রস্তাবনা দিয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। সরকারি অনুদানের 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার সময় সংবাদকে বলেন, 'প্রথম থেকেই এ দুটি চরিত্রে আমার সেরা পছন্দ প্রিয় এই দুই অভিনয়শিল্পী। তাদের নাম প্রস্তাব করেই অনুদানের আবেদন করেছিলাম। তাদের দুই জনের সঙ্গে কথা বলেছি। তারা অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তারা আমার কাছে চিত্রনাট্য চেয়েছেন। চিত্রনাট্য দেখার পর তারা সিদ্ধান্ত নিবেন ছবিতে কাজের বিষয়ে। শিগগিরই তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবো। আলাপও চূড়ান্ত করবো।’ গুলজার বলেন, সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের পর এ ছবি নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামব। এর আগে এ সিনেমার প্রিপোডাকশনের কাজ শেষ করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফের জুঁটি বাঁধছেন তারানা-নূর: দেখা যাবে টুঙ্গিপাড়ার সাহসী খোকায়

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২০

featured Image

বিনোদন বার্তা:: আসাদুজ্জামান নূর ও তারানা হালিম ফের জুঁটি বাঁধছেন। তবে আর নাটকে নয়। দেখা যাবে তাদের বাংলা সিনেমায়। বাবা-মায়ের অভিনয়ে।

দুই দশক আগে একসঙ্গে জুটি বেঁধে নাটকে অভিনয় করলেও সিনেমায় দেখা যায় নি আসাদুজ্জামান নূর ও তারানা হালিমকে। এবার প্রথমবারের মতো সিনেমায় কাজ করার জন্য প্রস্তাবনা দিয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। সরকারি অনুদানের 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার সময় সংবাদকে বলেন, 'প্রথম থেকেই এ দুটি চরিত্রে আমার সেরা পছন্দ প্রিয় এই দুই অভিনয়শিল্পী। তাদের নাম প্রস্তাব করেই অনুদানের আবেদন করেছিলাম। তাদের দুই জনের সঙ্গে কথা বলেছি। তারা অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তারা আমার কাছে চিত্রনাট্য চেয়েছেন। চিত্রনাট্য দেখার পর তারা সিদ্ধান্ত নিবেন ছবিতে কাজের বিষয়ে। শিগগিরই তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবো। আলাপও চূড়ান্ত করবো।’ গুলজার বলেন, সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের পর এ ছবি নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামব। এর আগে এ সিনেমার প্রিপোডাকশনের কাজ শেষ করব।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪