শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সিলেটের বার্তা ডে্স্ক:: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ ২২ জুলাই, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের সাথে লেগুনার সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।

তবে নিহত ও আহতরা লেগুনার যাত্রী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডে্স্ক:: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ ২২ জুলাই, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের সাথে লেগুনার সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।

তবে নিহত ও আহতরা লেগুনার যাত্রী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪