সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের কানাইঘাটে নতুন করে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে বিদেশযাত্রীও রয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গত ২৩ জুলাই থেকে গত ২৭ জুলাই পর্যন্ত কানাইঘাটে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আক্রান্ত আরব আমিরাত প্রবাসীরা হলেন- উপজেলার বড়দেশ নয়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র বাহার উদ্দিন (৩৩), গাছবাড়ী বাজারের আনছারুল হকের পুত্র আবুল হাসনাত (৩৪), পাত্রমাটি গ্রামের আব্দুল মালিকের পুত্র আবু হোসাইন (৩৫), নয়াগাও গ্রামের জামাল উদ্দিনের পুত্র সাবির আহমদ (২৯), ফাগু গ্রামের মনির আলীর পুত্র আব্দুল জব্বার, ছত্রপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র হেলাল আহমদ (৩০)। করোনা দুর্যোগের পূর্বে তারা আরব আমিরাত থেকে দেশে ছুটি কাটাতে আসেন। সেখানে ফিরে যাওয়ার জন্য করোনা নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হলে সম্প্রতি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং এতে তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
অপরদিকে স্থানীয় বাউরভাগ ৩য় খন্ড গ্রামের মৃত আব্দুল হকের পুত্র আব্দুল মালিক (৬০), কায়স্থগ্রামের শরীফ আহমদ (৩৩), উপজেলা যুব উন্নয়ন অফিসের মো. আব্দুল আউয়াল (৪৭) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তাদের সবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
মতামত