রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্র মাহফুজের

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫-জনে দাঁড়িয়েছে।

নিহতদের একজন সিলেটের কানাইঘাটের মাহফুজ। শনিবার গোলাপগঞ্জের একটি মাদরাসার ছাত্র সে। ওইদিন মাদরাসায় যাওয়ার পথে সড়কেই প্রাণ গেল তার।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় মাহফুজসহ অটোরিকশার পাঁচজন নিহত হন।

নিহত মাহফুজ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়াল এর ছেলে।

বীরদল মাঝপাড়া গ্রামের ইয়াহইয়া জানান, নিহত মাহফুজ শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে গোলাপগঞ্জের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্র মাহফুজের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫-জনে দাঁড়িয়েছে।

নিহতদের একজন সিলেটের কানাইঘাটের মাহফুজ। শনিবার গোলাপগঞ্জের একটি মাদরাসার ছাত্র সে। ওইদিন মাদরাসায় যাওয়ার পথে সড়কেই প্রাণ গেল তার।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় মাহফুজসহ অটোরিকশার পাঁচজন নিহত হন।

নিহত মাহফুজ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়াল এর ছেলে।

বীরদল মাঝপাড়া গ্রামের ইয়াহইয়া জানান, নিহত মাহফুজ শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে গোলাপগঞ্জের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪