বালাগঞ্জ প্রতিনিধি:: টিভি ইস্পাইনার রোগে আক্রান্ত সিলেটের বালাগঞ্জ উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু ইউসুফ (নাদিয়ার হুজুর) এর চিকিৎসার জন্য নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবী এ.এফ.এম. সায়মন চৌধুরীসহ দেশ-বিদেশে অবস্থানরত মানব সেবায় নিয়োজিত বালাগঞ্জ উপজেলার কয়েকজন ব্যাক্তি সম্মিলিত ভাবে আর্থিক এই সহায়তা প্রদান করেন। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বালাগঞ্জ থেকে চারজনের এক প্রতিনিধি দল রাজধানী ঢাকায় গিয়ে হাসপাতালে চিকিৎসাধিন নাদিয়া হুজুরের হাতে নগদ আড়াই লক্ষ টাকা প্রদান করেন। সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের বালাগঞ্জ ইসলামিয়া মুহাম্মাদীয়া আলীম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য তরুন সমাজকর্মী আবুল কাশেম অফিক, বালাগঞ্জ ফিরুজাবাগ মাদরাসার শিক্ষক, মাওলানা আব্দুশ শহীদ, ব্যবসায়ী মুহাম্মদ আব্দুল বাসিত। এ সময় উপস্থিত ছিলেন হুজুরের নিজ এলাকা কুমিল্লার পরিচিত মুখ, বিশিষ্ট মুফাসসীরে কুরআন মাওলানা আব্দুল হক আমিনী, হুজুরের শ্যালক মাস্টার সাইফুল ইসলাম। উল্লেখ্য দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত বালাগঞ্জের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসায় শিক্ষতা ও মসজিদে ইমামমতির দায়িত্ব পালন করে আসছিলেন।১৯৬৭ ইংরেজি সালে চাদপুর জেলার পশ্চিম সকদি গ্রামে মরহুম মৌলভী সিরাজুল ইসলাম ও আয়াতুন নেছার ঔরসে জন্ম গ্রহন করেন ৪১ বছর পূর্বে ১৯৭৯ সালে বালাগঞ্জে এসে দয়ামির মাদরাসায় ৯ম শ্রেণিতে ভর্তি হন। তার ১৯৮৭ সালে বরুণা মাদরাসা থেকে দাওরায়ে হাদীস পাস করেন। তারপর ১৯৮৮ ইংরেজি সালে ওসমানীনগরের দারুল কুরআন নাজির বাজার মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্ম জিবন শুরু করেন।
মতামত