সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জকিগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি আফতাব হোসেন চৌধুরী কয়েছ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন তিনি। আজ মঙ্গলবার বাদ এশা হজরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে সেখানেই মরহুম কয়েছ চৌধুরীর দাফন সম্পন্ন করা হবে।
মতামত