রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ভারতে একদিনে ১২৯০ জনের মৃত্যু

ভারতে একদিনে ১২৯০ জনের মৃত্যু

আন্তর্জাতিক বার্তা:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২শ' ৯০ জন।

একই দিনে দেশটিতে ৯০ হাজার ১২৩ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি এ ভাইরাস। এনিয়ে সংক্রমণ ছাড়িয়েছে পঞ্চাশ লাখ।

দেশের ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে বুলেটিন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। এখনও অসুস্থ ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন। ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় সুস্থতার হার বেড়ে ৭৮.২৮ শতাংশ।

ভারতে করোনায় এখনও সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র অঙ্গরাজ্য। প্রতিদিন সেখানে ১৭ হাজারের বেশি রোগী পাওয়া যাচ্ছে, মোট ১০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। তাদের পরে আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। অসুস্থ থাকা রোগীর প্রায় অর্ধেকই (৪৮.৮ শতাংশ) তিনটি অঙ্গরাজ্যের- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ।

২৪ ঘণ্টায় মৃত্যুর ৬৯ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে। মহামারিতে মোট মৃত্যুর ৩৭ শতাংশের বেশি হয়েছে মহারাষ্ট্রে (২৯৮৯৪)। গত একদিনে ৩৬৩ জন মারা গেছেন সেখানে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে একদিনে ১২৯০ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২০

featured Image

আন্তর্জাতিক বার্তা:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২শ' ৯০ জন।

একই দিনে দেশটিতে ৯০ হাজার ১২৩ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি এ ভাইরাস। এনিয়ে সংক্রমণ ছাড়িয়েছে পঞ্চাশ লাখ।

দেশের ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে বুলেটিন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। এখনও অসুস্থ ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন। ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় সুস্থতার হার বেড়ে ৭৮.২৮ শতাংশ।

ভারতে করোনায় এখনও সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র অঙ্গরাজ্য। প্রতিদিন সেখানে ১৭ হাজারের বেশি রোগী পাওয়া যাচ্ছে, মোট ১০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। তাদের পরে আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। অসুস্থ থাকা রোগীর প্রায় অর্ধেকই (৪৮.৮ শতাংশ) তিনটি অঙ্গরাজ্যের- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ।

২৪ ঘণ্টায় মৃত্যুর ৬৯ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে। মহামারিতে মোট মৃত্যুর ৩৭ শতাংশের বেশি হয়েছে মহারাষ্ট্রে (২৯৮৯৪)। গত একদিনে ৩৬৩ জন মারা গেছেন সেখানে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪