বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে ব্যক্তি উদ্যোগে ২৮০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মাইজাইল বিলের বিনিয়োগকারী মো. আব্দুল মালিকের অর্থায়নে ও জাগ্রত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় মাইজাইল বিলে প্রায় ২৮০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোনা অবমুক্ত করেন বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. শামসুল হক, মাইজাইল বিলের বিনিয়োগকারী মো. আব্দুল মালিক, জাগ্রত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরের লীফ শেখ মো. আশিকুর রহমান।
মতামত