রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি সিলেট জেলা বিএনপি’র

প্রেসবার্তা:: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান হত্যায় জড়িত সকল পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সিলেট জেলা বিএনপি।

এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত রায়হানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে অবিলম্বে দোষিদের গ্রেফতার করার জোর দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-বলেন, পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার অভিযোগের অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। পুলিশ বলছিল, গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। কিন্তু যে জায়গার কথা পুলিশ বলছে, সেখানকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের কথায় এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আমরা তার পায়ে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখেছি, হাতের কয়েকটি নখ উল্টানো ছিল। তাকে পুলিশই নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এর বিচার দাবি করছি।

একজন নিরিহ মানুষকে পুলিশ কাষ্টরিতে হত্যা করা আইনের চরম লঙ্ঘন। নেতৃবৃন্দ আরো বলেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করে কিন্তু পুলিশের সুনাম নষ্টকারী যে সকল সদস্য রায়হানের মত নিরিহ মানুষকে হত্যা করেছে তা তদন্ত করে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সেই সাথে নিহত রায়হানের রুহের মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিদাতারা হলেন-সিলেট জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজীম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী (মিলু মিয়া), ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটয়ারী, মাহবুবুল হক চৌধুরী ভিপি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি সিলেট জেলা বিএনপি’র

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২০

featured Image

প্রেসবার্তা:: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান হত্যায় জড়িত সকল পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সিলেট জেলা বিএনপি।

এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত রায়হানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে অবিলম্বে দোষিদের গ্রেফতার করার জোর দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-বলেন, পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার অভিযোগের অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। পুলিশ বলছিল, গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। কিন্তু যে জায়গার কথা পুলিশ বলছে, সেখানকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের কথায় এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আমরা তার পায়ে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখেছি, হাতের কয়েকটি নখ উল্টানো ছিল। তাকে পুলিশই নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এর বিচার দাবি করছি।

একজন নিরিহ মানুষকে পুলিশ কাষ্টরিতে হত্যা করা আইনের চরম লঙ্ঘন। নেতৃবৃন্দ আরো বলেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করে কিন্তু পুলিশের সুনাম নষ্টকারী যে সকল সদস্য রায়হানের মত নিরিহ মানুষকে হত্যা করেছে তা তদন্ত করে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সেই সাথে নিহত রায়হানের রুহের মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিদাতারা হলেন-সিলেট জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজীম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী (মিলু মিয়া), ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটয়ারী, মাহবুবুল হক চৌধুরী ভিপি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪