সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট শহরতলীর বটেশ্বর গইলাপাড়ায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির আধঘন্টা পর দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পবিত্র ঘোষ (৪৮) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পবিত্র ঘোষ ও তার স্ত্রী সুচন্দ্রা ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পবিত্র ঘোষ একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। এর ৩০-৪০ মিনিট পর কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সাথে লুঙ্গি পেঁচানো অবস্থায় পবিত্র ঘোষের লাশ ঝুলছে। খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মতামত