সিলেটের বার্তা প্রতিবেদক:: শনিবার (২৪ অক্টোবর) সিলেটের দুইটি ল্যাবে মোট ১৭ জনের করোনা পরীক্ষা পজেটিভ এসেছে।
এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৮২টি নমুনার মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে মোট ১৬ জনের।
নতুন শনাক্তরা হলেন-সিলেট জেলার ১৩, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মাত্র একজনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দৈনিক নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হয়।
শনাক্ত হওয়া ব্যক্তি মৌলভীবাজার জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শাবির ল্যাবে শনিবার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে মাত্র একজন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
মতামত