শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ: জার্মানি ও ফ্রান্সে লকডাউনের পরিকল্পনা

আন্তর্জাতিক বার্তা:: ফ্রান্স ও জার্মাানিতে গত এক সপ্তাহে মরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে ৪০ শতাংশ।

মহামারী এই ভারাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের নতুন করে লকডাউনের পরিকল্পনা করছে দেশ দুইটি।

বুধবার (২৮ অক্টোবর) এমন তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বার, অবকাশযাপন কেন্দ্র ও হোটেল বন্ধ করা হবে কিনা এ নিয়ে রাজ্য পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তবে স্কুল ও নার্সারিগুলো খোলা থাকবে। দেশটিতে লকডাউন শুরু হবে ২ নভেম্বর থেকে। আগের পরিকল্পনায় অবশ্য এই তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

ফ্রান্সে একদিনে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের লকডাউন সংক্রান্ত বিস্তারিত জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সরকার এক মাসের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে। প্রতিরক্ষা কাউন্সিল ও মন্ত্রিসভা বৃহস্পতিবার রাত থেকে চার সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু স্কুলগুলো খোলা থাকার কথাও শোনা যাচ্ছে। তবে বয়স্ক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার ব্যাপারে উৎসাহিত করা হবে।

তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ: জার্মানি ও ফ্রান্সে লকডাউনের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২০

featured Image

আন্তর্জাতিক বার্তা:: ফ্রান্স ও জার্মাানিতে গত এক সপ্তাহে মরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে ৪০ শতাংশ।

মহামারী এই ভারাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের নতুন করে লকডাউনের পরিকল্পনা করছে দেশ দুইটি।

বুধবার (২৮ অক্টোবর) এমন তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বার, অবকাশযাপন কেন্দ্র ও হোটেল বন্ধ করা হবে কিনা এ নিয়ে রাজ্য পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তবে স্কুল ও নার্সারিগুলো খোলা থাকবে। দেশটিতে লকডাউন শুরু হবে ২ নভেম্বর থেকে। আগের পরিকল্পনায় অবশ্য এই তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

ফ্রান্সে একদিনে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের লকডাউন সংক্রান্ত বিস্তারিত জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সরকার এক মাসের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে। প্রতিরক্ষা কাউন্সিল ও মন্ত্রিসভা বৃহস্পতিবার রাত থেকে চার সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু স্কুলগুলো খোলা থাকার কথাও শোনা যাচ্ছে। তবে বয়স্ক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার ব্যাপারে উৎসাহিত করা হবে।

তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪