সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ১২ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে গঠন করা হয়েছে ৩ সদস্যের নির্বাচন কমিশন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম সমিউল আলমকে প্রধান কমিশনার এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্ম্মনকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিশন গঠন করা হয়।
ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১২ ডিসেম্বর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়া আগামী ১০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ২১ নভেম্বর নির্বাচনের তফশিল ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়।
মতামত