সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে মহামারী করোনা ভাইরাসে আজ রবিবার আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ সিলেট।
এর আগের দিন এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা যান দুইজন।
রবিবার সিলেটে মারা যাওয়া এই ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ২৩৬-এ দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪১৭, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮০৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫ ও সুনামগঞ্জের ২ জন। এই ৩৭ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ৫৪৫ জন।
এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯৫২, সুনামগঞ্জে ২ হাজার ৩৫২, হবিগঞ্জে ১ হাজার ৫৪৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯৩ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।
মতামত