রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দেশে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

সিলেটের বার্তা ডেস্ক:: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা।

আজ শনিবার (১৪ নভেম্বর) মরণব্যধি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনের।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ১৩ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১, খুলনায় ১, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা।

আজ শনিবার (১৪ নভেম্বর) মরণব্যধি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনের।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ১৩ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১, খুলনায় ১, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪