রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পাঠানটুলা থেকে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিদেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলো-সিলেট নগরীর জালালাবাদ থানার করের পাড়ার মোহনা, ব্লক-বি ৩৭ আবাসিক এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. তানভির আহম্মেদ (৩৪) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দির সুকেশ সরকার ওরফে সুকেশ দাসের ছেলে বর্তমানে করের পাড়ার মোহনা ব্লক-বি ৩৭ আবাসিক এলাকার বাসিন্দা সাগর সরকার (২৫)।

সোমবার র‌্যাব-৯'র মেইল থেকে প্রেসরিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্র জানায়, গতকাল রবিবার গভীররাত সোয়া ১টারদিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯'র স্পেশাল কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি দল অভিযান চালিয়ে পাঠানটুলা মসজিদের সামনে থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে।

র‌্যাব-৯'র এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জব্দ করা তালিকায় রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি এবং ৩শ' পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাঠানটুলা থেকে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিদেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলো-সিলেট নগরীর জালালাবাদ থানার করের পাড়ার মোহনা, ব্লক-বি ৩৭ আবাসিক এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. তানভির আহম্মেদ (৩৪) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দির সুকেশ সরকার ওরফে সুকেশ দাসের ছেলে বর্তমানে করের পাড়ার মোহনা ব্লক-বি ৩৭ আবাসিক এলাকার বাসিন্দা সাগর সরকার (২৫)।

সোমবার র‌্যাব-৯'র মেইল থেকে প্রেসরিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্র জানায়, গতকাল রবিবার গভীররাত সোয়া ১টারদিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯'র স্পেশাল কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি দল অভিযান চালিয়ে পাঠানটুলা মসজিদের সামনে থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে।

র‌্যাব-৯'র এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জব্দ করা তালিকায় রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি এবং ৩শ' পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪