শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

রবিবার সিলেটে ২১ জনের করোনা শনাক্ত

রবিবার সিলেটে ২১ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা প্রতিবেদক:: আজ রবিবার (২৯ নভেম্বর) সিলেট বিভাগে নতুন করে আরও ২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবার সিলেটের দুইটি ল্যাবে এদের করোনা ভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

নতুন শনাক্তদের ২০ জনই সিলেট জেলার বাসিন্দা এবং মাত্র ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার (২৯ নভেম্বর ) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৪০৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮২৬ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৩৭১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৬৯২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৬১ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৭১৩ জন।

করোনা আক্রান্ত ৩৯ জন রোগী বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রবিবার সিলেটে ২১ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪