রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জের পানিউমদায় সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ৮

সিলেটের বার্তা ডেস্ক:: হবিগঞ্জের পানিউমদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৫১৮) নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এর পর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটোরিকশা দুটি ওই বাসের নিচেই চাপা পড়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে বের করে আনা হয় ৮টি মরদেহ।

নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া (২২), একই গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। বাকি দুই পুরুষের নাম এখনও পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা অন্য একটি বিআরটিসি বাস ভাংচুর করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের পানিউমদায় সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ৮

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: হবিগঞ্জের পানিউমদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৫১৮) নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এর পর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটোরিকশা দুটি ওই বাসের নিচেই চাপা পড়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে বের করে আনা হয় ৮টি মরদেহ।

নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া (২২), একই গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। বাকি দুই পুরুষের নাম এখনও পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা অন্য একটি বিআরটিসি বাস ভাংচুর করেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪