শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

যুক্তরাষ্ট্রে ১৫৩৭০৩৩৯ জন করোনা রোগী, মৃত্যু ৩ লাখ ছুঁই ছুঁই, কড়া লকডাউন

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসে কপোকাত বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মরণব্যধি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩শ' ৩৯ জনের শরীরে।

এদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই করছে।

কোভিড-১৯ বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। এরই মধ্যে ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত দেড় কোটি ছাড়িয়ে গেছে দেশটিতে।

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। ফলে রাজ্যটির চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লাখ ৮৩ হাজার ৬৪১ জন।

প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিন ধরে রোজ দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। এমতাবস্থায় বড়দিন আসন্ন।

বিবিসি জানায়, সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছে। আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

নতুন করে জারি করা লকডাউনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বাড়ির বাইরের অন্য কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।

সানফ্রানসিস্কোতেও আলাদা করে লকডাউন জারি করা হয়েছে। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৫৩৭০৩৩৯ জন করোনা রোগী, মৃত্যু ৩ লাখ ছুঁই ছুঁই, কড়া লকডাউন

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২০

featured Image

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসে কপোকাত বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মরণব্যধি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩শ' ৩৯ জনের শরীরে।

এদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই করছে।

কোভিড-১৯ বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। এরই মধ্যে ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত দেড় কোটি ছাড়িয়ে গেছে দেশটিতে।

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। ফলে রাজ্যটির চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লাখ ৮৩ হাজার ৬৪১ জন।

প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিন ধরে রোজ দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। এমতাবস্থায় বড়দিন আসন্ন।

বিবিসি জানায়, সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছে। আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

নতুন করে জারি করা লকডাউনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বাড়ির বাইরের অন্য কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।

সানফ্রানসিস্কোতেও আলাদা করে লকডাউন জারি করা হয়েছে। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছিল।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪