শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে আদালত চত্বরে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জে আদালত চত্বরে নিজ বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের নাম হাফিজুর রহমান। তিনি হবিগঞ্জ শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে।

জানা যায়, মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আত্মহত্যা করেন।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে আদালত চত্বরে নিজের বুকে একাধিক বার ছুরিকাঘাত করেন নিহত ওই যুবক।

তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামে নিজের নানাবাড়িতে বসবাস করছিলেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সঙ্গে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত বুশরাকে বাবার জিম্মায় যাওয়ার জন্য আদেশ দেন। এরপর আদালত থেকে বেরিয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন ওসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে আদালত চত্বরে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২০

featured Image

হবিগঞ্জে আদালত চত্বরে নিজ বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের নাম হাফিজুর রহমান। তিনি হবিগঞ্জ শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে।

জানা যায়, মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আত্মহত্যা করেন।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে আদালত চত্বরে নিজের বুকে একাধিক বার ছুরিকাঘাত করেন নিহত ওই যুবক।

তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামে নিজের নানাবাড়িতে বসবাস করছিলেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সঙ্গে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত বুশরাকে বাবার জিম্মায় যাওয়ার জন্য আদেশ দেন। এরপর আদালত থেকে বেরিয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন ওসি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪