শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মদীনা মার্কেট থেকে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত সুনামগঞ্জের ছাতক উপজেলার মরজাদ গ্রামের মোবাশ্বের আলীর ছেলে শফিকুর রহমান শফিক।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৯'র মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। র‌্যাব সূত্র জানায়, গতকাল ১৬ ডিসেম্বর, বুধবার রাত ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মো. সামিউল আলম নেতৃত্বে এসএমপি সিলেট এর জালালাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা মার্কেট এলাকা থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মদীনা মার্কেট থেকে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২০

featured Image

সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত সুনামগঞ্জের ছাতক উপজেলার মরজাদ গ্রামের মোবাশ্বের আলীর ছেলে শফিকুর রহমান শফিক।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৯'র মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। র‌্যাব সূত্র জানায়, গতকাল ১৬ ডিসেম্বর, বুধবার রাত ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মো. সামিউল আলম নেতৃত্বে এসএমপি সিলেট এর জালালাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা মার্কেট এলাকা থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪