সিলেট সদর উপজেলার মোগলগাঁওয়ের লালারগাঁও থেকে আমীর আলী (৫০) নামের এক ডাকাত র্সদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর বিশ্বনাথ থানায় গোয়েন্দা পুলিশের দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ডাকাত সর্দার আমির আলী। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্বনাথ ও জালালাবাদ থানায় আরও পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে গতকাল শুক্রবার রাতে উপপরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ লালারগাঁও গ্রামের জঙ্গলের ভেতরে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডাকাত সর্দার আমির আলীকে গ্রেপ্তার করা হয়।
মতামত