বছরের প্রথমদিন শুক্রবার (০১ জানুয়ারি) সিলেট বিভাগে নতুন করে আরও ২৩ জনের শরীরে ধরা পড়েছে মহামারী করোনা ভাইরাসের উপস্থিতি।
আজ শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান সিলেটের বার্তাকে জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, হবিগঞ্জ ৩ জন, সুনামঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন বলেও জানান তিনি।
মতামত