শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শনিবার সিলেটে ৯ জনের করোনা শনাক্ত

শনিবার সিলেটে ৯ জনের করোনা শনাক্ত

শনিবার (০৯ জানুয়ারি) সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি করোনা ভাইরাসের উপস্থিতি।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি)'র ল্যাবে এদের করোনা ধরা পড়ে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।’

এদিকে শনিবার (৯ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শনিবার সিলেটে ৯ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২১

featured Image

শনিবার (০৯ জানুয়ারি) সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি করোনা ভাইরাসের উপস্থিতি।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি)'র ল্যাবে এদের করোনা ধরা পড়ে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।’

এদিকে শনিবার (৯ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪