শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে ২০৬ জনের মৃত্যু, হবিগঞ্জে ১৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২১
প্রাণঘাতী করোনা ভাইরাসে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন রোগীরা এবং সবচেয়ে কম হবিগঞ্জ জেলায়।
সিলেট বিভাগে বুধবার (১৩ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সোথে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৭০। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে সিলেটে ১১, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, বুধকার (১৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৭০২, এর মধ্যে সিলেট জেলায় ৯৩০৮, সুনামগঞ্জে ২৫২১, হবিগঞ্জে ১৯৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৯০৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ১৫জন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত