শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাহপরাণে বার্থডে পার্টির কথা বলে ডেকে নিয়ে যুবক খুন

সিলেটের শাহপরাণ থানা এলাকায় বার্থডে (জন্মদিন) পার্টির কথা বলে ডেকে নিয়ে নাঈম আহমদ (২২) নামের এক যুবককে খুন করা হয়েছে।

নিহত নাঈম শাহপরাণ থানা এলাকার পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।সে পেশায় এসএস স্টিলের মিস্ত্রি। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থাকত।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সিলেটের বার্তাকে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে নাইমের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

জানা যায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা দেড়টার দিকে নাইমকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত লাশ উদ্ধার করে শাহপরাণ থানাপুলিশ। এসময় নাইমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়।

নাইমের মামা মো. আলাউদ্দিন বলেন, নাইম কাজ না থাকায় মঙ্গলবার দুপুরে ঘরেই শুয়ে ছিলো। বেলা দেড়টার দিকে নাইমের বন্ধুরা জন্মদিনের পার্টির কথা বলে তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তবে কে বা কারা নাইমকে ফোন করে ডেকে নিয়ে যায় নির্দিষ্ট করে তাদের নাম বলতে পারছেন না আলাউদ্দিন।

বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিলো কি-না এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েকদিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না।

আলাউদ্দিন তার ভাগ্নের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাহপরাণে বার্থডে পার্টির কথা বলে ডেকে নিয়ে যুবক খুন

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২১

featured Image

সিলেটের শাহপরাণ থানা এলাকায় বার্থডে (জন্মদিন) পার্টির কথা বলে ডেকে নিয়ে নাঈম আহমদ (২২) নামের এক যুবককে খুন করা হয়েছে।

নিহত নাঈম শাহপরাণ থানা এলাকার পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।সে পেশায় এসএস স্টিলের মিস্ত্রি। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থাকত।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সিলেটের বার্তাকে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে নাইমের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

জানা যায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা দেড়টার দিকে নাইমকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত লাশ উদ্ধার করে শাহপরাণ থানাপুলিশ। এসময় নাইমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়।

নাইমের মামা মো. আলাউদ্দিন বলেন, নাইম কাজ না থাকায় মঙ্গলবার দুপুরে ঘরেই শুয়ে ছিলো। বেলা দেড়টার দিকে নাইমের বন্ধুরা জন্মদিনের পার্টির কথা বলে তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তবে কে বা কারা নাইমকে ফোন করে ডেকে নিয়ে যায় নির্দিষ্ট করে তাদের নাম বলতে পারছেন না আলাউদ্দিন।

বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিলো কি-না এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েকদিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না।

আলাউদ্দিন তার ভাগ্নের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪