রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পরিবারের সিদ্ধান্তে চলে নয়াসড়ক মাদরাসা, কমিটি নিয়ে সংঘর্ষ

পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হয়ে আসছে সিলেট নগরীর প্রাচীণতম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া নয়াসড়ক মাদরাসা।

আজ বুধবার (২৭ জানুয়ারি) কমিটি নিয়ে দেখা দেয় দু'পক্ষের মধ্যে উত্তেজনা। পরে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে আহত হন ৪ জন।

জানা যায়, দীর্ঘদিন থেকে পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হচ্ছে মাদরাসাটি। সম্প্রতি কমিটিকে কেন্দ্র করে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয়নি।

বুধবার সাড়ে ১২টার দিকে (২৭ জানুয়ারি) দু'পক্ষকে নিয়ে সমোঝতার মাধ্যমে কমিটি গঠন করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, মাদরাসার কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ ছিলো। বিরোধ থাকাবস্থায় কমিটি গঠন করতে বসেছিলেন সবাই। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় ৩/৪জন আহত হয়েছেন। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে যান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরিবারের সিদ্ধান্তে চলে নয়াসড়ক মাদরাসা, কমিটি নিয়ে সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২১

featured Image

পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হয়ে আসছে সিলেট নগরীর প্রাচীণতম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া নয়াসড়ক মাদরাসা।

আজ বুধবার (২৭ জানুয়ারি) কমিটি নিয়ে দেখা দেয় দু'পক্ষের মধ্যে উত্তেজনা। পরে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে আহত হন ৪ জন।

জানা যায়, দীর্ঘদিন থেকে পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হচ্ছে মাদরাসাটি। সম্প্রতি কমিটিকে কেন্দ্র করে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয়নি।

বুধবার সাড়ে ১২টার দিকে (২৭ জানুয়ারি) দু'পক্ষকে নিয়ে সমোঝতার মাধ্যমে কমিটি গঠন করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, মাদরাসার কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ ছিলো। বিরোধ থাকাবস্থায় কমিটি গঠন করতে বসেছিলেন সবাই। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় ৩/৪জন আহত হয়েছেন। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে যান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪