রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এইচএসসির অটো ফল: সিলেটের ৪২শ' শিক্ষার্থীর ভাগ্যে জিপিএ-৫

মহামারী করোনা ভাইরাসের কারণে এবছর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা ছাড়াই প্রকাশ করা হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।

এবার সিলেটে ৪ হাজার ২শ' শিক্ষার্থীর ভাগ্যে মিলল জিপিএ-৫।

আজ শনিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ বাতিল করা হয়।

তাই এবছর পরীক্ষার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছরের ২৫ নভেম্বর এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এসএসসির ফলের ৭৫ শতাংশ এবং জেএসসির ২৫ শতাংশ গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী সেদিন ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশের কথা জানালেও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। জটিলতা নিরসনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে ২৪ জানুয়ারি আইন পাস করে জাতীয় সংসদ। করোনাকালে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে উত্থাপিত আইনগুলো পাস করা হয়।

সর্বশেষ ২৫ জানুয়ারি রাতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।

সব শঙ্কা ও জটিলতা কাটিয়ে অবশেষে মহামারি আতঙ্কে পার করা বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হলো।

সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪২৪২ শিক্ষার্থী: মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হয়নি। সকল শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। তবে এইচএসসিতে ফলাফল প্রদানের জন্য আগের দুটি পাবলিক পরীক্ষার (জেএসসি ও এসএসসি) ফলাফল মূল্যায়ন করা হয়েছে।

আজ শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডে সিলেট জেলার ২ হাজার ৮২০ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া মৌলভীবাজারের ৬৯৭ জন, হবিগঞ্জের ৫৩২ জন ও সুনামগঞ্জের ১৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি।

পরে পরীক্ষার ফলাফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে একইসাথে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসির অটো ফল: সিলেটের ৪২শ' শিক্ষার্থীর ভাগ্যে জিপিএ-৫

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪