সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার শাহপুর শুকপাড়ায় বাঁশ ঝাড়ের নিচে জুয়ার আসরের সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ।
এসময় জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-জালালাবাদ থানাধীন শাহপুর গ্রামের মৃত ইলিয়াস আরীর ছেলে তুরু মিয়া (৫০), ইসকন্দর আলীর ছেলে রাজা মিয়া (৩৩), মৃত মোসলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৪৪), ওয়াসিদ উল্লাহ ছেলে আব্দুল কাদির (৩৮) ও মৃত বাবুল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৪)।
বিষয়টি আজ রবিবার (৩১ জানুয়ারি) নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন। তিনি বলেন, বাঁশ ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তার বিছানা করে জুয়াড়িরা জুয়া খেলতেছে।
এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় জুয়া আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
মতামত