শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

করোনার ৮৪ হাজার ভ্যাকসিন পেলেন সুনামগঞ্জবাসী

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)প্রতিরোধে দেশের প্রতিটি জেলায় ভ্যাকসিন ডোজ পৌঁছে দিচ্ছে সরকার।

সেই ধারাবাহিকতায় আজ রবিবার (৩১ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জে পৌঁছল ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন।

রবিবার সকালে ফ্রিজার ভ্যানে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার টিকা সুনামগঞ্জে পৌঁছে দিয়েছে বেসরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সুনামগঞ্জ জেলা ইপিআই ভবন প্রাঙ্গণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি আমিনুর রহমানের কাছ থেকে করোনা টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

এ সময় সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন ,সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি,সহকারী কমিশনার রিফাতুল হক, ড্রাগ সুপার, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টিকা হস্তান্তর করার পর সেগুলো জেলা ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে সুনামগঞ্জে টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ চলছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘ভ্যাকসিনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আমরা ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি। এটা সুনামগঞ্জের জন্য সুখবর। ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়েছে। এই ভ্যাকসিন ৪৪ হাজার মানুষকে দেওয়া যাবে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থায় জেলা ইপিআই ভবনে করোনা ভ্যাকসিন সংরক্ষিত থাকবে।’ পরে বিভিন্ন উপজেলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

করোনার ৮৪ হাজার ভ্যাকসিন পেলেন সুনামগঞ্জবাসী

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪