শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দ্বিতীয় দিনে সিলেটে আরও ১২ শ’ নারী-পুরুষ নিলেন করোনার টিকা

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচীর ২য় দিনে সিলেট নগরীতে ১ হাজার ২০০জন নারী-পুরুষ টিকা নিয়েছেন।

গতকাল রবিবার (০৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিলেটে শুরু হয়েছে করোনার টিকাদান।

আজ এই কার্যক্রমের দ্বিতীয় দিনে নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ।

দ্বিতীয় দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) এ দুটি কেন্দ্রে মোট ১২ শ ১৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬৯ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৭১৩ ও নারী ৩৫৬ জন।

অপরদিকে, সোমবার সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ১৫০ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ১২১ ও নারী ২৯ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, গতকাল ও আজ টিকা গ্রহণকারী সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় দিনে সিলেটে আরও ১২ শ’ নারী-পুরুষ নিলেন করোনার টিকা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২১

featured Image

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচীর ২য় দিনে সিলেট নগরীতে ১ হাজার ২০০জন নারী-পুরুষ টিকা নিয়েছেন।

গতকাল রবিবার (০৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিলেটে শুরু হয়েছে করোনার টিকাদান।

আজ এই কার্যক্রমের দ্বিতীয় দিনে নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ।

দ্বিতীয় দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) এ দুটি কেন্দ্রে মোট ১২ শ ১৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬৯ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৭১৩ ও নারী ৩৫৬ জন।

অপরদিকে, সোমবার সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ১৫০ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ১২১ ও নারী ২৯ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, গতকাল ও আজ টিকা গ্রহণকারী সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪