সিলেটের পর্যটন এলাকা প্রকৃতি কন্যা জাফলংয়ে বেড়াতে এসে হারিয়ে যাওয়া শিশু তাওহিদ (৯) কে পরিবারের কাছে হস্তান্তর করেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর আখতার হোসেন।
তিনি জানান, পূণ্যভূমি সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সিলেট ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আলতাফ হোসাইন পিপিএম এর নির্দেশনায় নিরলসভাবে টিম ওয়ার্ক কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, শিশু তাওহিদ এসেছে তার পরিবারের সাথে বেড়াতে। এক পর্যায়ে সে পরিবারেরর অন্যান্য সদস্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাউকে খোঁজে পাচ্ছিল না বলে তাওহিদকে কান্নারত অবস্থায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্য তাকে মানসিকঅভবে সাপোর্ট প্রদান করেন। এবং তার নাম-ঠিকানা নিয়ে মসজিদে মাইকিং করা হয়।
এসআই মোঃ জসিম উদ্দিন শিশুটিকে নিজ হেফাজতে নেন এবং পরে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়।
তাওহীদ (০৯) নারায়নগঞ্জ জেলার রুপসা থানার মো. ইউসুফ এর ছেলে। তারা স্ব-পরিবারে জাফলং ঘুরতে আসেন বলে জানান।
মতামত