শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ব্যাংক কর্মকর্তা মওদূদের সেই 'খুনী' ৪ দিনের রিমান্ডে
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২১
সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদূদ আহমদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী সিএনজি চালক নোমান হাছনুর ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবদুল মোমেন শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড চায়। আদালত আজ শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ।
এর আগে সকাল ১১টায় নোমান হাছনুকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হাছনুরসহ তার কয়েকজন সহযোগী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে মারধর করে। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের বাসিন্দা।
এ ঘটনায় নিহত মওদুদের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় অটোরিকশাচালক নোমান হাছনুকে প্রধান আসামী কের এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত