শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিসি অফিস থেকে চোরাই মোটরসাইকেল কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২১
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় থেকে চুরি হওয়া মোটরসাইকেল কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সুজন মিয়া নামের কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বৃহস্পতিবার (৪ মার্চ) কোতোয়ালি থানা পুলিশ একটি দল আখালিয়া নয়াবাজার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ সুজনকে গ্রেফতার করে। মোটরসাইকেল চুরির ঘটনায় বিপ্লব তাকুলদার বাদি হয়ে কেতোয়ালি থানায় গত ১ মার্চ মামলা নং-৮ দায়ের করেন। তিনি সিলেট জজ কোর্টে কর্মরত।
পুলিশ জানায়, গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের সিড়ির নীচে মোটরসাইকেল রেখে কাজে চলে যান বিল্পব তালুকদার। বিকেলে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে দেখে যথাস্থানে তার মোটরসাইকেলটি ইয়ামা এফ জেড ভার্সন-৩ মোটরসাইকেল যাহার চ্যাসিস নং- RG642001116, ইঞ্জিন নং- G3L5E0151306 নেই। তবে মোটরসাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ায় পুলিশ খুব সহজেই মোটরসাইকেল চোরকে শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করেথানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলসহ সুজন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের নীচ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের সদস্য কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের সুজন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে বৃহস্পতিবার (৪ মার্চ) কোতোয়ালি থানা পুলিশ একটি দল আখালিয়া নয়াবাজার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ সুজনকে গ্রেফতার করে। মোটরসাইকেল চুরির ঘটনায় বিপ্লব তাকুলদার বাদি হয়ে কেতোয়ালি থানায় গত ১ মার্চ মামলা নং-৮ দায়ের করেন। তিনি সিলেট জজ কোর্টে কর্মরত।
পুলিশ জানায়, গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের সিড়ির নীচে মোটরসাইকেল রেখে কাজে চলে যান বিল্পব তালুকদার। বিকেলে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে দেখে যথাস্থানে তার মোটরসাইকেলটি ইয়ামা এফ জেড ভার্সন-৩ মোটরসাইকেল যাহার চ্যাসিস নং- RG642001116, ইঞ্জিন নং- G3L5E0151306 নেই। তবে মোটরসাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ায় পুলিশ খুব সহজেই মোটরসাইকেল চোরকে শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলসহ সুজন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত