রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বজ্রঝড়ের কবলে সিলেটগামী বিমান, আতঙ্কের মাঝেও নিরাপদে অবতরণ

বজ্রঝড়ের কবলে পড়েছে সিলেটগামী নভোএয়ার এর একটি বিমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরই বজ্রঝড়ের কবলে পড়ে বিমানটি।

এসময় খুব বড় ধরণের একটি ঝাকুনি দেয়। সকল যাত্রীরা তখন আল্লাহর নাম জপছিলেন।

শনিবার (৬ মার্চ) সন্ধ্যারাতে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হয়।

ফ্লাইটের যাত্রীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নভোএয়ারের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে উড়াল দেয়। উড্ডয়নের ১৫ মিনিট পরই শুরু হয় ঝড়। এতে প্লেনটিতে তীব্র ঝাঁকুনি শুরু হয়।

প্রায় ৮ মিনিট এরকম ঝাঁকুনি ছিলো। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভয়ে যাত্রীরা চিৎকার শুরু করেন। অনেকে সৃষ্টিকর্তার নাম জপ করতে থাকেন।

তবে কোনো বিপদ ছাড়াই উড়াজাহাজটি ওসমানী বিমানবন্দরে অবতরণের খবর পাওয়া গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বজ্রঝড়ের কবলে সিলেটগামী বিমান, আতঙ্কের মাঝেও নিরাপদে অবতরণ

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২১

featured Image

বজ্রঝড়ের কবলে পড়েছে সিলেটগামী নভোএয়ার এর একটি বিমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরই বজ্রঝড়ের কবলে পড়ে বিমানটি।

এসময় খুব বড় ধরণের একটি ঝাকুনি দেয়। সকল যাত্রীরা তখন আল্লাহর নাম জপছিলেন।

শনিবার (৬ মার্চ) সন্ধ্যারাতে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হয়।

ফ্লাইটের যাত্রীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নভোএয়ারের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে উড়াল দেয়। উড্ডয়নের ১৫ মিনিট পরই শুরু হয় ঝড়। এতে প্লেনটিতে তীব্র ঝাঁকুনি শুরু হয়।

প্রায় ৮ মিনিট এরকম ঝাঁকুনি ছিলো। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভয়ে যাত্রীরা চিৎকার শুরু করেন। অনেকে সৃষ্টিকর্তার নাম জপ করতে থাকেন।

তবে কোনো বিপদ ছাড়াই উড়াজাহাজটি ওসমানী বিমানবন্দরে অবতরণের খবর পাওয়া গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪