রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান পুলিশ কমিশনারের

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টায় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় এ আহবান জানান।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সভাপতি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), এসএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার বৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গান এবং পুলিশ লাইন্সের বিভিন্ন অফিসার ও ফোর্স গান।

সভায় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন- প্রতিটি পুলিশ সদস্যকে আরও সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালন করতে হবে। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করার আহবান জানান। এসময় পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান পুলিশ কমিশনারের

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২১

featured Image

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টায় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় এ আহবান জানান।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সভাপতি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), এসএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার বৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গান এবং পুলিশ লাইন্সের বিভিন্ন অফিসার ও ফোর্স গান।

সভায় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন- প্রতিটি পুলিশ সদস্যকে আরও সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালন করতে হবে। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করার আহবান জানান। এসময় পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪