শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারজুড়ে দেখা যাবে লাল-সবুজের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি।

জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

১৭ মার্চ, বুধবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ মহান নায়কের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।

আরব আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানিয়েছেন, আগামী ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি আমাদের শ্রদ্ধা।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২১

featured Image

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারজুড়ে দেখা যাবে লাল-সবুজের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি।

জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

১৭ মার্চ, বুধবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ মহান নায়কের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।

আরব আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানিয়েছেন, আগামী ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি আমাদের শ্রদ্ধা।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪