শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আসলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, ২ দিনের সফর

আজ শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে ইউএএস বাংলার একটি ফ্লাইটে সিলেটে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

২ দিনের সফরে তিনি আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় মন্ত্রী ইমরান আহমদকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখান থেকে তিনি সরাসরি কোম্পানিগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজ-এর উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে যান। শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৪টায় মন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু উৎসব ২০২১' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিত সিং, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার, ​সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি উপাধ্যাক্ষ শাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা এ কে এম বাছিত তুহিন প্রমুখ।

মন্ত্রী আগামীকাল শনিবার সকাল ১০টায় মন্ত্রী গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে মন্ত্রী গোয়াইনঘাটের রাধানগর, জাফলং মামার দোকানের রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। বেলা ২টায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নস্থ লক্ষ্মীপ্রসাদ কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করবেন। বিকেল ৪টায় মন্ত্রী রামনগর - রাতারগুল রাস্তার উদ্বোধন করবেন। এদিন বিকেল ৫টায় নন্দীরগাও ইউনিয়নে দরিদ্র ও ভূমিহীনদের ১০০ ঘর নির্মানের স্থান পরিদর্শন করবেন। পরে সন্ধা ৭টা ৪০ মিনিটে মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।সফরকালে মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আসলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, ২ দিনের সফর

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪