সিলেট বিভাগে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত দু'জনের একজন সিলেট জেলা ও অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার (২৪ মার্চ) বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এবং মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ নিশ্চিত করেছেন।
এদিকে সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৫জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৩৩জন, হবিগঞ্জে ১জন ও মৌলভীবাজারে ১৮জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৯১৭জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৫জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
মতামত