রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আটকদের মুক্তি না দিলে সিলেটে সমাবেশ করবে বামজোট

সিলেট নগরীতে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে আগামীকাল বৃহস্পতিবার নগরে প্রতিবাদ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৪ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বাম জোটের শান্তিপূর্ণ কালো পতাকা সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ বলেন, গ্রেপ্তারকৃত ৭ নেতাকর্মীদের আজকের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল সিলেটের সকল প্রগতিশীল রাজনৈতিক দল বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির দাবিতে সমাবেশ করবে এবং সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আটকদের মুক্তি না দিলে সিলেটে সমাবেশ করবে বামজোট

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২১

featured Image

সিলেট নগরীতে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে আগামীকাল বৃহস্পতিবার নগরে প্রতিবাদ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৪ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বাম জোটের শান্তিপূর্ণ কালো পতাকা সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ বলেন, গ্রেপ্তারকৃত ৭ নেতাকর্মীদের আজকের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল সিলেটের সকল প্রগতিশীল রাজনৈতিক দল বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির দাবিতে সমাবেশ করবে এবং সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪