শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে জলকামান নিয়ে মাঠে পুলিশ, হেফাজতের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সবধরণের নাশকতা এড়াতে জলকামান নিয়ে মাঠে ছিল পুলিশ। সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলাবাহিনীর নকল স্তরের সদস্যরা।

এরই মধ্যদিয়ে হেফাজত আহুত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটজুড়ে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) বাদ আছর সিলেটে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে পুলিশ বাধা দেয়নি, ছিলো সতর্ক অবস্থানে।

আছরের নামাজের পরে সোয়া ৫টায় বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল বের করে চৌহাট্টায় ঘুরে আবারও বন্দরবাজারে এসে শেষ করেন। মিছিল চলাকালে পেছনে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।

এদিকে, হেফাজতের নেতাকর্মীরা মিছিল বের করতেই পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাই শাটার প্রায় বন্ধ করে দোকানের ভেতরে অবস্থান নিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন। হেফাজতের মিছিল চলাকালে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের পথচারীরা ছুটে পাশের রাস্তাগুলোতে ঢুকে পড়েন। এসময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে হেফাজতের কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে সে জন্য আসরের নামাজের ঘণ্টাখানেক আগ থেকে কালেক্টরেট মসজিদের আশপাশে পুলিশের বিভিন্ন শাখার শতাধিক সদস্য সতর্ক অবস্থান নেন।

এদিকে, মিছিল শেষে বিকেল সাড়ে ৫টার দিকে কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ করে হেফাজত। এতে বন্দরবাজারে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ সমাবেশে অংশ নেন। এসময় সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে থাকে পুলিশ।

সমাবেশ থেকে হেফাজত নেতারা রোববারের হরতাল স্বত:স্ফূর্তভাবে পালনের আহ্বান জানান সবাইকে। চট্টগ্রামের ‘সাত জন শহিদের’ রক্ত বৃথা যেতে পারে না উল্লেখ করে সমাবেশে হেফাজত নেতৃবৃন্দ বলেন, আমরা আজকের মতো আগামীকালও শান্তিপূর্ণভাবে কর্মসূচি (হরতাল) পালন করবো। কালকের হরতালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে আমরাও এর দাতভাঙা জবাব দেবো।

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়বে আমির ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে ও জামেয়া মাদানীয়া কাজিরবাজারের প্রিন্সিপাল হেফাজত নেতা মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালী, জেলা হেফাজত নেতা মাওলানা ফয়জুল হাসান কাদিমানী, মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, জেলা হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসাইন, মহানগর হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা এমরান আলম, মাওলানা সৈয়দ সলিম ক্বাসেমী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী, মাওলানা মাহমুদ শুয়াইব, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ফাহাদ আমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আমিন আহমদ রাজু, আসলাম রাহমানী, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা হারুন রশিদ, মাওলানা লুৎফুর রহমান, আবু সুফিয়ান, আবু বক্কর সিদ্দিক, আবুল খয়ের, আব্দুল করিম দিলদার ও মাওলানা একরামুল হক জুনেদ।

শেষে বিকেল ৬টার দিকে দোয়ার মাধ্যমে হেফাজতের সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে জলকামান নিয়ে মাঠে পুলিশ, হেফাজতের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪