রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ানীবাজারে করোনায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২১
সিলেটের বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল আহাদ লোদী (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার মাথিউরা এলাকার বাসিন্দা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা।
আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না…রাজিউন)।
পারিবারিক সুত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি দশ দিন পূর্বে সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা পরিক্ষা করালে তাঁর শরীরে এ ভাইরাসের অস্থিত্ব ধরা পড়ে। এতোদিন হাসপাতালের কভিড ইউনিটে তাঁকে চিকিৎসা দেয়া হয়েছিল।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত