শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লকডাউন ঘোষণার দিনেই জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশের কর্মব্যস্ততা

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে আজ শনিবার সারাদেশে ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

ঘোষণার পর পরই সিলেটে প্রকৃতির রাজকন্যা পর্যটন এলাকা জাফলংয়ে কর্মব্যস্ত দিন পার করেছে ট্যুরিস্ট পুলিশ।

গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাহির থেকে আগত পর্যটকদের ফিরিয়ে দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে গুচ্ছগ্রাম এলাকায় তাদের চেকপোস্ট বসানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের একদল পুলিশ উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী যানবাহন আটক করে তাদের বোঝাচ্ছেন। একই সাথে পর্যটন কেন্দ্রে ঘুরতে নিরুৎসাহিত করে তাদেরকে পুনরায় গন্তব্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মত বন্ধ হলো গোয়াইনঘাট উপজেলার সবক’টি পর্যটন স্পট। আগামী দুই সপ্তাহের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল ও রেস্তোরা বন্ধ থাকবে। করোনা মোকাবেলায় জেলা প্রশাসন’র নির্দেশনা মতে অন্য জেলা হতে পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের ফিরিয়ে দেওয়া এবং সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জাফলং ট্যুরিস্ট পুলিশ।

করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটের পর্যটনকেন্দ্র গুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ অবস্থায় কঠোর হয়েছে গোয়ানঘাট উপজেলা প্রশাসন। আজ সকাল থেকেই জাফলংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের প্রশাসনের নির্দেশে রাস্তা থেকে ফিরিয়ে দিচ্ছে পুলিশ।

এ ব্যাপারে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, করোনাভাইরাস জনিত কারণে উপজেলার সব ক’টি পর্যটন স্পট বন্ধ রয়েছে। এমতাবস্থায় যারা ঘুরতে এসেছেন তাদের ট্যুরিস্ট পুলিশ চেকপোস্ট বসিয়ে সবাইকে বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছে। আর পর্যটকরাও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছেন। সুতরাং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লকডাউন ঘোষণার দিনেই জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশের কর্মব্যস্ততা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪