শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে শুরু হলো দ্বিতীয় ডোজ: টিকা নিলেন ১৩৬৮ জন

সারাদেশের ন্যায় সিলেটেও আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধি টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম।

শুরুর দিনেই সিলেট নগরীতে টিকা নিয়েছেন ১ হাজার ৩৬৮ জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ১২৫ জন।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।

টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

সিলেট নগরীর ভেতরের দুটি টিকাকেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৭৫৬ জন ও নারী ৪৭৬ জন। একই হাসপাতালে বৃহস্পতিবার প্রথম ডোজ টিকাগ্রহণকারী ১০১ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী ছিলেন।

এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা নেন ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ২৭ জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন।

আর দুই কেন্দ্রে মিলিয়ে বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৮৬৫ জন পুরুষ ও ৫০৩ জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১২৫ জনের মধ্যে পুরুষ ৬৫ জন ও নারী ৬০ জন ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে শুরু হলো দ্বিতীয় ডোজ: টিকা নিলেন ১৩৬৮ জন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২১

featured Image

সারাদেশের ন্যায় সিলেটেও আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধি টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম।

শুরুর দিনেই সিলেট নগরীতে টিকা নিয়েছেন ১ হাজার ৩৬৮ জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ১২৫ জন।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।

টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

সিলেট নগরীর ভেতরের দুটি টিকাকেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৭৫৬ জন ও নারী ৪৭৬ জন। একই হাসপাতালে বৃহস্পতিবার প্রথম ডোজ টিকাগ্রহণকারী ১০১ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী ছিলেন।

এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা নেন ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ২৭ জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন।

আর দুই কেন্দ্রে মিলিয়ে বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৮৬৫ জন পুরুষ ও ৫০৩ জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১২৫ জনের মধ্যে পুরুষ ৬৫ জন ও নারী ৬০ জন ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪