শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে যুবলীগ নেতা শাহিন হত্যা: ছয় আসামী কারাগারে

সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা ও হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে ৬ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত ২৮ মার্চ তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন, সিএনজি অটোরিকশা চালক বাদাই মিয়া, কাইয়ূম, রেজন, আলী, সাহেদ, সাইদুর রহমান,

জানা যায়, গত ২২ মার্চ গোলাপগঞ্জ বাজারের ’হাসিবা ট্রেডার্স’ এর বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সিলেটে নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন। গ্রামের রাস্তায় প্রবেশের পর রাস্তায় কলাগাছ ফেলে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।

এ ঘটনায় সাথে সাথেই ৬ আসামীকে আটক করা হয়। ২ দিন করে তাদের দুই দফা রিমান্ড শেষে গত ২৮ মার্চ জেল হাজতে প্রেরণ করেন আদালত।

এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, হত্যাকন্ডের পর ৬ জনকে আটক করে দুই দফা রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জে যুবলীগ নেতা শাহিন হত্যা: ছয় আসামী কারাগারে

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২১

featured Image

সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা ও হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে ৬ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত ২৮ মার্চ তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন, সিএনজি অটোরিকশা চালক বাদাই মিয়া, কাইয়ূম, রেজন, আলী, সাহেদ, সাইদুর রহমান,

জানা যায়, গত ২২ মার্চ গোলাপগঞ্জ বাজারের ’হাসিবা ট্রেডার্স’ এর বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সিলেটে নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন। গ্রামের রাস্তায় প্রবেশের পর রাস্তায় কলাগাছ ফেলে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।

এ ঘটনায় সাথে সাথেই ৬ আসামীকে আটক করা হয়। ২ দিন করে তাদের দুই দফা রিমান্ড শেষে গত ২৮ মার্চ জেল হাজতে প্রেরণ করেন আদালত।

এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, হত্যাকন্ডের পর ৬ জনকে আটক করে দুই দফা রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪