সিলেটের কানাইঘাটে লকডাউন আইন অমান্য করায় জরিমানা গুনেছেন ১১ জন ব্যবসায়ী।
বুধবার (১৪ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করা হয়।
লকডাউনের প্রথম দিন বুধবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর নেতৃত্বে থানা পুলিশ লকডাউন কার্যকর করতে কানাইঘাট বাজার, চতুল বাজার সহ বিভিন্ন হাট-বাজার এলাকা পরিদর্শন করেন।
এসময় লকডাউন অমান্য করে বিধি নিষেধের আওতায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ১১ জন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্মতার সাথে এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম।
এদিকে লকডাউনের কারণে কানাইঘাট বাজারসহ অনেক হাট-বাজারে অধিকাংশ দোকান-পাঠ বন্ধ ছিল। বিচ্ছিন্ন ভাবে কিছু অটোরিক্সা সিএনজি গাড়ী ছাড়া সব ধরণের পরিবহন চলাচল বন্ধ ছিল।
বিকেল ৩টার দিকে থানা পুলিশের একাধিক টিম বড়বড় হাট-বাজারে গিয়ে শুধুমাত্র ঔষধ ও রেষ্টুরেন্ট ব্যতিত সব ধরনের দোকান-পাঠ বন্ধ করতে দেখা গেছে।
মতামত