শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জেলরোড ও সালুটিকরে দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেট নগরের জেলরোড ও গোয়াইনঘাট উপজেলার সালুটিকর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯'র সদস্যরা।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এরআগে সোমবার (১৯ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার থেকে র‌্যাব অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত অন্যদের নাম পরিচয় জানালেও গোয়াইনঘাট থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানায়নি র‌্যাব।

অপরদিকে কোতোয়ালি থানাধীন পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামন থেকে জাবেদকে (২০) নামের এক যুবককে গ্রেফতার করে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কান্দিরপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে সে কাষ্টঘর এলাকায় বসবাস করে আসছে বলে জানায় র‌্যাব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জেলরোড ও সালুটিকরে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২১

featured Image

সিলেট নগরের জেলরোড ও গোয়াইনঘাট উপজেলার সালুটিকর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯'র সদস্যরা।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এরআগে সোমবার (১৯ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার থেকে র‌্যাব অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত অন্যদের নাম পরিচয় জানালেও গোয়াইনঘাট থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানায়নি র‌্যাব।

অপরদিকে কোতোয়ালি থানাধীন পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামন থেকে জাবেদকে (২০) নামের এক যুবককে গ্রেফতার করে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কান্দিরপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে সে কাষ্টঘর এলাকায় বসবাস করে আসছে বলে জানায় র‌্যাব।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪